রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় আহত ৩

মোঃ তুহিন, মেহেরপুর থেকে / ৩৫৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৪৩ অপরাহ্ন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আবু সাঈদ, আরোহী শারমিনা খাতুন ও মাইমুনা খাতুন নামের ৩ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

শনিবার সন্ধ্যার পূর্বে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু সাঈদ মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল মজিদের ছেলে, শারমিনা বাগোয়ান গ্রামের মিলনের স্ত্রী এবং মাইমুনা মিলনের মেয়ে।

জানা গেছে ঘটনার সময় আবু সাঈদ সহ অন্যরা মেহেরপুরে চিকিৎসা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কেদারগঞ্জ তেল পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাক-মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা ৩ জন গুরুতরভাবে আহত হয়।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মেহেরপুর নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তাদের অবস্থার অবন্নতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলে হাসপাতালে রেফার্ড করেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »