বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মুনিয়া হত্যা মামলায় মিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৯১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৬:৫০ অপরাহ্ন

কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাইফা রহমান মিমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়েছে। মিম হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী।

এরআগে সকালে ধানমন্ডির বাসা থেকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় মিমকে।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৬ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন নিহতের বোন।

বিস্তারিত আসছে…


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »