বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক / ৩২৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:৩৯ অপরাহ্ন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলাটি খারিজের আদেশ দেন।

এর আগে রোববার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। এ মামলায় ভার্চুয়াল টকশো’র উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও বিবাদী করা হয়।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা জানান, মামলাটি খারিজ করে দেয়ার ক্ষেত্রে তিনটি পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, তিনি যে ভিডিও ক্লিপ দাখিল করেছেন সেটি দেখেছেন। দেখার পরে তিনটি পর্যবেক্ষণে আবেদনটি খারিজ করে দিয়েছেন।

প্রথমত, যিনি সংক্ষুব্ধ ব্যক্তি বা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আসেননি, দ্বিতীয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আবেদনে বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি থানায় যাননি, উনি থানায় মামলা করতে যাননি। আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তবে থানায় মামলা করবেন। তৃতীয়ত একই ঘটনা নিয়ে সারা দেশে একই মামলা হতে পারে না। অতএব আদালত মনে করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি গ্রহণযোগ্য নয়।

এর আগে রোববার মামলার বাদী সাইফুল ইসলাম রাজশাহীর আইনজীবীদের সঙ্গে নিয়ে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন জমা দেন সাইবার ট্রাইব্যুনালে।

সাইফুল ইসলাম জানান, শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান বিএনপির এক শীর্ষ নেতার মেয়ে সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। তাই সংক্ষুব্ধ হয়ে তিনি মামলার আবেদন করেন।

এদিকে ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পদত্যাগে বাধ্য হন ডা. মুরাদ।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »