বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মেঘনায় আনন্দ ভ্রমণে গিয়ে ৪৬ কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক / ৫৩৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৮:৪৩ পূর্বাহ্ন

নরসিংদীতে মেঘনায় ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে গিয়ে আটক হয়েছে নৌকার মাঝিসহ ৪৬ কিশোর। এসময় ওই নৌকা থেকে চাপাতি ও সামুরাইসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ৯টায় পৌর শহরের নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেঘনা নদীতে একটি নৌকায় আনন্দ উল্লাস করতে দেখা যায়। এসময় নৌকাটি জব্দ করা হয়।
এরপর নৌকায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ ও সেখানে তল্লাশি চালানো হয়।

এসময় নৌকা থেকে তিনটি চাপাতি, সামুরাই ও কয়েকটি লোহা ও প্লাস্টিকের পাইপসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়।

পরে তাদের নৌ ফাঁড়িতে আটক রাখা হয়। আটকদের বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »