বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

মেহেরপুরের গাংনীতে সিটি ব্যাংকের এজেন্টকে গুলি করে হত্যা। ৪৬ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৫৯৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১০:৩৮ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গাড়াডোব-আমঝুপি সড়ক এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খাদেমুল ইসলামকে গুলি করে ব্যাগ ভর্তি টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা।

খাদেমুলের চাচাতো ভাই রানা জানান,তার ভাই স্কুল ব্যাগের মধ্যে টাকা নিয়ে কোমরপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে গাংনীতে যাবার পথে আমঝুপি-গাড়াডোব সড়কে পথরোধ করে দুর্বৃত্তরা। পরে খাদেমুলকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে।এসময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে টাকার ব্যাগটি ফেলে পারিয়ে যায় তারা।
স্থানীয়রা জানান,গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

খাদেমুল ইসলামের মামা সুজন জানান,খাদেমুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পরপরই সে মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান,টাকা ভর্তি একটি ব্যাগ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধাকৃত ব্যাগে ৪৬ লাখ টাকা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে শীঘ্রই ধরা পড়বে দুর্বৃত্তরা।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »