মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

মেহেরপুরে অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইভাই সহ গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক / ২৯৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ১০:১৪ অপরাহ্ন

মেহেরপুরে অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুইভাই সহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যে রাতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ জুলফিকার আলী ও মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খানের নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আমঝুপি বাজারের আকাশ সু ষ্টোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ জুলফিকার আলী।

গ্রেফতারকৃতরা হলেন, আমঝুপি পশ্চিমপাড়ার মৃত তেতুলদাসের ছেলে শ্রী আকাশ দাস (২৩), শ্রী দুর্জয় কুমার দাস ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিটন এলাকার শ্রী মনোরঞ্জন কুমারের ছেলে শ্রী সুমন কুমার (২৪)। সে বর্তমানে আমঝুপি পশ্চিমপাড়ায় বসবাস করে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ জুলফিকার আলী বলেন, গ্রেফতারকৃতরা অবৈধভাবে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত কর্তৃত্ববহির্ভূত ইট্রানজেকশন করে বেস্ট অফ উইন ২৪ ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে। তাদের কাছ থেকে ৭ টি দামি মোবাইল ফোন ও ২ টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর থানায় মামলা করার প্রস্তুুতি চলছে।
অভিযানে অংশ নেন জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু, এস আই মো: হাবিবুর রহমান, এস আই মোঃ সুলতান মাহমুদ, এস আই মোঃ মনিরুজ্জামান,এস আই প্রহ্লাদ কুমার দেবনাথ, এস আই আবদুল্লাহ আল মামুন, এএসআই আহসান হাবীব, এএসআই মো: হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »