বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মেহেরপুরে কৃতি ৫ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক / ৩৩৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৪ অপরাহ্ন

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলার কৃতি ৫ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার রাতে শিল্পীদের এই সম্মাননা তুলে দেওয়া হয়।
এসময় যাত্রা শিল্পী মহিদুল ইসলাম মহিত, নাট্যশিল্পী সুলতানা রাজিয়া টনি, কণ্ঠশিল্পী দিলীপ বিশ্বাস, লোকসংগীত শিল্পী গোলাম আম্বিয়া এবং বাদ্যযন্ত্রে বিশ্বনাথ ভৌমিক কে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৫ শিল্পী কে উত্তরীয় পরিয়ে, ক্রেস্ট ও ফুল সহ পদক সনদপত্র নগদ ১০ হাজার টাকা করে সম্মানী তুলে দেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।
আবুল হাসনাত দীপু ও পারমিতা ভট্টাচার্যের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এসময় অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »