বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মেহেরপুরে ফেনসিডিল সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক / ৪৭৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ১০:৪২ অপরাহ্ন

মেহেরপুরে গাঁজা ও ফেনসিডিলসহ মহিরুল ইসলাম(২৪) নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার সকালে মেহেরপুর শহরের গড়পাড়া এলাকার ইদ্রিস আলীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মহিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের আকবর আলীর ছেলে।

ডিবি সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে ইন্সপেক্টর মুক্ত রায় চৌধুরী, এসআই অজয় কুমার কুন্ডু সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের গড়পাড়া এলাকার ইদ্রিস আলীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার ঘর তল্লাশি করে ৬ বোতল ফেনসিডিল, ১’শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৫’শ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।এছাড়াও তার বিরুদ্ধে আরও মাদকের মামলা বিচারাধীন রয়েছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »