বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

মেহেরপুরে মাস্ক ছাড়া বের হওয়ায় রোদে বসিয়ে রাখা হলো ১২ যুবককে

নিজস্ব প্রতিবেদক / ৬২১ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১, ৯:৫৩ অপরাহ্ন

অহেতুক এবং স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় রোদে জনসম্মুখে ৩০ মিনিট রাস্তার উপর বসে সাজাভোগ করতে হয়েছে ১২ যুবককে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে তাদের এমন সাজা ভোগ শেষে আর এভাবে বের না হবার প্রতিশ্রুতি দিয়েছেন যুবকেরা।

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত তৃতীয় মেয়াদে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের সচেতনতা মূলক যৌথ অভিযান চালান।

অভিযানকালে কোনো কারণ ও মাস্কছাড়া ঘোরাঘুরি করছিল যুবকেরা। এসময় তাদের তাদের জিজ্ঞাসাবাদে বাইরে বের হওযার বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় ১২ যুবককে ৩০ মিনিট রাস্তার উপর বসিয়ে রাখা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযানের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট শাদমান ইকবালসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »