বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

মৌসুমের ‘সবচেয়ে বড় ইলিশ’

নিজস্ব প্রতিবেদক / ৩৫৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৭ অপরাহ্ন

বরগুনার তালতলী শহর সংলগ্ন পায়রা নদীতে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ। শনিবার সকাল ৯টার দিকে পায়রা নদীতে চরপাড়া এলাকার তালুকদার বাড়ির আকাব্বর আলী মাঝি নামের এক জেলের জালে এ ইলিশ মাছটি ধরা পড়ে। এ মৌসুমে পায়রা নদীতে এতবড় ইলিশ এই প্রথম ধরা পড়ে বলে জেলেদের ধারণা।

শনিবার বেলা ১১টার দিকে তালতলী মাছ বাজারের নান্না জোমাদ্দারের আড়তে মাছটি নিলামে তুললে মৎস্য ব্যবসায়ী আনোয়ার সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ৩ হাজার ১৮০ টাকায় কিনে নেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুল আলম বলেন, এ মৌসুমে কয়েকটি বড় ইলিশ ধরা পড়েছে। তবে তাও দুই কেজি ওজনের চেয়ে বড় নয়। তবে আমার ধারণা- চলতি মৌসুমে এরকম বড় ইলিশ আরও পাওয়ার সম্ভাবনা আছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার সুফল হলো এ ইলিশ।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »