বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ময়মনসিংহে করোনা কেড়ে নিল শিশুসহ ১১ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক / ৪৩৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১১:২০ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে চারজন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে জেলায় এক দিনে ৭৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া চারজনের সবাই ময়মনসিংহের বাসিন্দা। তাদের মধ্যে দুই মাস বয়সী শিশুও রয়েছে।

ডা. মুন আরও জানান, ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৭ জন। এর মধ্যে ১৮ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »