বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

ময়মনসিংহে র‍্যাব-জঙ্গি গোলাগুলি, আটক ৪

নিজস্ব প্রতিবেদক / ৩৯০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

র‌্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করেছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‌্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। তবে পরে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »