শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

যমুনায় নৌকাডুবি, আরও দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৯২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৫ অপরাহ্ন

যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় সিরাজগঞ্জের এনায়েতপুরে আরও দুই লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে কৈজুরি যমুনা নদী এলাকা থেকে আবদুস সাত্তার (৬০) ও শুক্রবার দুপুরের দিকে পাঁচিল এলাকা থেকে জাহিদ হাসান (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এদের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা মধ্যপাপড়া গ্রামে।

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর বিকালে জামালপুর থেকে চৌহালী উপজেলাধীন এনায়েতপুরে আসার পথে যমুনা নদীতে পড়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় ৫ জন নিখোঁজ হয়। এদের মধ্যে গত দুই দিনে এক শিশু ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান যুগান্তরকে জানান, এ ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »