শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতা খুন

নিজস্ব প্রতিবেদক / ৩০৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ন

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকন (৩৫) খুন হয়েছেন।

তিনি শহরের বারান্দি মাল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদের ছেলে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোল্লাপাড়া কবরস্থানের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই রিফাত জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাকনবাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, আব্দুর রহমান কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

কোনো পক্ষ পূর্বশত্রুতার জেরধরে তাকে হত্যা করতে পারে। ঘটনার পর আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিক কাজ করছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »