রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

রাজবাড়ীতে সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক / ৪৯৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১২:৪৫ অপরাহ্ন

রাজবাড়ীর পাংশা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ার পর গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাংশা কলেজ মোড় এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার মৃত খালেক মিয়ার ছেলে রাকিব (৪০) ও কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মুক্তার (৪০)। নিহত দুজনই পেশায় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, রাকিব ও মুক্তার ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাংশা কলেজ মোড় এলাকায় ভাঙা ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পাংশা ফায়ার সার্ভিস ও স্টেশন কার্যালয়ের কর্মকর্তা রয়েল আহম্মেদ যুগান্তরকে বলেন, লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »