বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

রাজশাহীতে করোনা উপসর্গে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩৬৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৭:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ২ নারী মারা গেছেন। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।

তবে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে একজন করে ২ নারীর মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। তাদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তারা হাসপাতালে এসেছিলেন।

এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৩ জন। বর্তমানে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর ২ জন, নাটোরের ৩ জন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »