বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

রাতের তাপমাত্রা আরও কমতে পারে

নিজস্ব প্রতিবেদক / ২৮৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য এবং দেশের অন্যত্র তা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৭ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭ দশমিক ৪, সিলেটে ১৫ দশমিক ৩, রাজশাহী ১৫ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৮, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, কুতুবদিয়া, বগুড়া ও যশোরে সামান্য বৃষ্টি হয়।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »