বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ৬০৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৯:৪৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ অক্টোবর ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ (মানবিক) ইউনিট ৫ অক্টোবর এবং ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষা ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকাল ৩ থেকে ৪টা পর্যন্ত তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে বিদেশি শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন।

এবারের ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »