শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

রামেক হাসপাতালে করোনায় মৃত্যুশূন্য আরেক দিন

নিজস্ব প্রতিবেদক / ৩৩৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ১১:১১ পূর্বাহ্ন

করোনা কিংবা উপসর্গে মৃত্যুশূন্য আরেক দিন কাটল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। তবে এই এক দিনে একজন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান ২ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে রোববার (২ জানুয়ারি) সকাল ৯ টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। হাসপাতালে ৭ করোনা রোগীসহ ভর্তি রয়েছেন ২৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৭।

১০৪ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে রোবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৫ জন। এদের মধ্যে করোনা সংক্রমণ রয়েছে ৭ জনের। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের।

বর্তমানে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ১৫ দিন বন্ধ থাকার পর করোনা পরীক্ষায় শনিবার চালু হয়েছে রামেক হাসপাতাল ল্যাব। তবে এই দিন ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

এক দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে রাজশাহী জেলার ৪ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই জেলায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৫৪ শতাংশ।

সূত্র: ঢাকাপোস্ট


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »