শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

রাস্তার পাশে ড্রাম থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩৫৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত আড়াইটায় মিরপুর ২ নম্বর সেকশনের মিরপুর কলেজের পেছনে ‘লাভ রোডে’ একটি নীল রঙের বড় ড্রাম পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে ড্রাম খুলে ভেতর থেকে লাশ উদ্ধার করে। নিহত ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ বলছে, ওই যুবককে অন্য কোনো স্থানে হত্যার পর লাশ ড্রামে ভরে ফেলে দেওয়া হয়েছে। তার পরনে ছিল জিনস প্যান্ট আর ছাই রঙের ‘টি-শার্ট’।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ২৩-২৪ বছর হবে। লাভ রোডের যে স্থান থেকে ড্রামভর্তি লাশটি উদ্ধার করা হয়েছে সেখানে কোনো লাইটিং ছিল না। যে কারণে সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজ থেকে কোনো ক্লুও মেলেনি। তবে ওই যুবক হত্যার শিকার হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের সহকারী যতন কুমার লাল বলেন, লাশের খোঁজে কেউ মর্গে আসেননি।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »