বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল বেলালের

নিজস্ব প্রতিবেদক / ৪৪৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৬:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মো. বেলাল হোসেন (৩৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল দিনাজপুর জেলা সদরের সুন্দরগঞ্জ গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই আমিরুল ইসলাম বলেন, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি ট্রাক মুলিবাড়ী এলাকায় যানজটে আটকে পড়ে। এ সময় ট্রাকের হেলপার বেলাল হোসেন ট্রাক থেকে নেমে মহাসড়কের পাশের রেললাইন পার হচ্ছিলেন।

এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »