মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সপ্তাহ পার না হতেই আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ২৯টি বসতঘর। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার কুতুপালং ইরানি পাহাড়ের ৫ নং ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে উখিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুনে ইরানি পাহাড়ের সাব ব্লক-বি/৩-এর ২৫টি এবং ডি/২-এর চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত ৯ জানুয়ারি উখিয়ার ১৬ নং ও ২ জানুয়ারি ২ নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি মাসে এটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা।

সূত্র: ঢাকাপোস্ট


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »