বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

লন্ডনে নওয়াজ শরিফের নাতির রাজকীয় বিয়ে

নিজস্ব প্রতিবেদক / ৩৬৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাতি জুনাইদ সফদর সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের এক বিলাসবহুল হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন।

নেটপাড়ায় পরিচিত মুখ জুনাইদের বিয়ের রাজকীয় ব্যবস্থা নজর কেড়েছে সবার। সবচেয়ে বেশি চর্চা হয়েছে তার নিজের কণ্ঠে গাওয়া পুরনো বলিউড ছবির একটি গান।

জুনাইদের একাধিক পরিচয়। তিনি এক দিকে যেমন রাজনীতিবিদ, অন্য দিকে উদ্যোগতা, হর্স-রাইডার, নেটমাধ্যমের তারকাও। তার জন্ম ১৯৯৪ সালের ৭ এপ্রিল।

তার আরও একটি পরিচয় হচ্ছে, তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাতি। পাকিস্তান মুসলিম লিগ নেত্রী মরিয়ম নওয়াজ তার মা।

জুনাইদের বাবা মহম্মদ সফদর সাবেক সেনা অফিসার, বর্তমানে রাজনীতিবিদ। জুনাইদ প্রথমে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করার পর গ্লোবাল গভর্ন্যান্স অ্যান্ড এথিকস নিয়ে পড়াশোনা করেছেন। সম্প্রতি জীবনের আরও এক অধ্যায় শুরু করলেন। গত ২২ অগস্ট লন্ডনের একটি হোটেলে আয়েশা সাইফের সঙ্গে বিয়ে হয় তার।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঘনিষ্ঠ বৃত্তেই বিয়ে সেরেছেন তিনি। পরিবার এবং বন্ধুবান্ধবই শুধুমাত্র হাজির ছিলেন বিয়েতে। জুনাইদ এবং স্ত্রীর পোশাক ডিজাইন করেন ন কলকাতার জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

বড় ওয়েডিং কেক থেকে শুরু করে দেশি-বিদেশি নানা পদের আয়োজন করা হয়েছিল। তবে ছেলের বিয়েতে হাজির ছিলেন না মা মরিয়ম। তিনি ছেলের বিয়ের ছবি টুইট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »