বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

শেখ রাসেল সংযোগ সেতুর উপর বালি অপসারণ করল জয় নেহাল মানবিক ইউনিট

নিজস্ব প্রতিবেদক / ৩২৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ১১:২৭ অপরাহ্ন

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের আন্দোলন ও সংগ্রামের ফসল শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু। সেই সেতুটির উপর দীর্ঘ দু’মাস বালুতে নিমজ্জিত ছিল। বিষয়টি প্রশাসন ও জন প্রতিনিধিদের চোখে পড়েও পড়তো না। এ বিষয়ে অনলাইন পোর্টাল প্রতিবাদী কণ্ঠে নিউজ প্রকাশিত হলে এগিয়ে আসে জয় নেহাল মানবিক ইউনিট। তারই ধারাবাহিকতায় আজ ২৪ তারিখ রবিবার সকাল থেকে জয় নেহাল মানবিক ইউনিটের সকল সদস্যরা বালি অপসারণ করে।

বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী হরিপুর বাসীকে ২৪ইং মার্চ ২০১৭সালে আনুষ্ঠানিক ভাবে শতকোটি টাকা ব্যয়ে শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু উপহার দেওয়া হয়। কিন্তু অবৈধ ভাবে রাতদিন বালি ভর্তি ট্রলি চলাচল করায় শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর দুপাশে বালিতে সয়লাব হয়ে পড়েছিল এজন্য প্রতিনিয়ত ঘটছিল দূর্ঘটনা।অন্যদিকে রাসেল সেতুর উপরে কোন বাতি না জ্বলার কারণে সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। সেই সুযোগে প্রতিনিয়ত ঘটছে সেতুর উপরে ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড।

এ বিষয়ে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদের সঙ্গে কাজ চলমান অবস্থায় পথিমধ্যে কথা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি এবং জেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। তবে তিনি জয় নেহাল মানবিক ইউনিটকে অশেষ ধন্যবাদ জানান এ ধরনের সেবামূলক কাজের জন্য।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »