বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

শৈলকুপা পৌর ভবনে ইটপাটকেল নিক্ষেপ,ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩৪২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ৭:৫০ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ,পৌর ভবন ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শনিবার বিকেলে শৈলকুপা চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে অগ্নিসংযোগকৃত মোটরসাইকেলের আগুন নেভাতে শৈলকূপা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানায়,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সাথে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছিলো।এরই জের ধরে এঘটনা ঘটেছে বলে জানা গেছে।এ ঘটনায় পৌর কর্মচারী মহিদুল নামের একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।মহিদুল চর আউশিয়া গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শৈলকুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »