বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

সাবেক এমপি রেজাউল হক চৌধুরী’র বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক / ৩০৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২, ৮:২৩ অপরাহ্ন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯:০০ মিনিটে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা পরিষদে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ায়-১(দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী লোটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবর রহমান লস্কর, আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, শহিদুল ইসলাম, আক্তার হোসেন মেম্বার, আফাজ উদ্দিন মাস্টার।

এর পরেই উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে দৌলতপুর উপজেলা যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক বক্তিয়ার রহমান বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, রফিকুল ইসলাম, মিজানুর রহমান মজনু, রিফাজ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রিন্স প্রমুখ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »