শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

সায়েদাবাদে দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক / ৩২৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৭:৫৯ পূর্বাহ্ন

রাজধানীর সায়েদাবাদে একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জনপথ মোড়ে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন‑ রিপন (৩৫), কবির (৩০), শফিক (৪০), বিশ্বনাথ দত্ত (৫০) কালাম (৪৫) ও রবিন (২৫)।

জানা গেছে, জনপথ মোড় এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দোকানটিতে যারা ছিলেন, তাদের সবাই দগ্ধ হয়েছেন। আশেপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সাংবাদিকদের বলেন, ৬ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। তবে কী পরিমাণ দগ্ধ হয়েছেন তারা, তা তাৎক্ষণিক জানাতে পারেনি তিনি।

দগ্ধ ছয়জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিবেন বলেন, সায়েদাবাদে চায়ের দোকানটিতে পুরাতন গ্যাস সিলিন্ডার রং করা হচ্ছিল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সেখানে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরেছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »