বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

সিরাজগঞ্জে শোবারঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৮৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৫:২৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচিতে নিজেদের শোবারঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে কামারপাড়ার ঘোষপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন গৌরাঙ্গ ঘোষ। বৃহস্পতিবার কাজ শেষে রাতে বাসায় এসে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন তাদের বারবার ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দুজনের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা যুগান্তরকে জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোনো দাগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »