শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

সেই অধিনায়ককে ছুটি দিলেন কোচ

নিজস্ব প্রতিবেদক / ৫১৬ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৮:৩৬ অপরাহ্ন

অফ ফর্মে আছেন। তার ভুলের খেসারত দিচ্ছে দল। অথচ তিনি দলের অধিনায়ক। বিষয়টি মেনে নিতে পারছেন না সমর্থকদের অনেকে।

তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে জোর দাবি জানাচ্ছেন সমর্থকদের একাংশ।

কেউ কেউ তো অনলাইনে পিটিশন শুরু করেছেন এ নিয়ে। এমন বাজে সময় কাটছে জনপ্রিয় ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের।

তবে গত বুধবার সব মাত্রা ছাড়িয়ে গেলেন এক উগ্র সমর্থক। ৭২ ঘণ্টার মধ্যে ম্যানইউ না ছাড়লে ম্যাগুয়ারের বাসায় তিনটি বোমা বিস্ফোরিত হবে – এমন হুমকি দিয়েছেন তিনি।

ইমেইলে পাঠানো এ হুমকির পর ম্যাগুয়ারের ইলমস্লো অঞ্চলের বাড়িটি তল্লাশি চালায় চেশায়ার পুলিশ।

বোমা না পাওয়া গেলেও পরিবার ও নিজেকে নিয়ে উদ্বিগ্ন ম্যাগুয়ার। নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এমন পরিস্থিতিতে ম্যাগুয়ারকে ছুটি দিয়েছেন ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক। এই অবস্থায় ম্যাগুয়ারকে মাঠে নামাতে চাননি রাংনিক।

আজ (শনিবার) আর্সেনালের বিপক্ষে মাঠে নামছে ম্যানইউ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে অধিনায়ককে পাবে না দল।

আর্সেনালের বিপক্ষে একাদশ ঘোষণার সময় ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে রাংনিক বলেছেন, ‘আমাকে তিনজনের মধ্যে বেছে নিতে হতো। ম্যাগুয়ারের খুব কঠিন এক সপ্তাহ কেটেছে। তাই ওকে বিশ্রাম দিচ্ছি এবং ভারান ও লিন্ডেলফকে খেলাচ্ছি।’

তথ্যসূত্র: গোল ডট কম


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »