মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৪৪০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৯:১১ অপরাহ্ন

স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামির নাম কার্তিক ঘোষ। তার পিতার নাম তেজেন্দ্রনাথ ঘোষ।

আদালতের নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মে তারিখে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের কারণে স্বামী কার্তিক ঘোষ তার স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। পুলিশ এ মামলায় কার্তিক ঘোষসহ ৬ জনের নামে চার্জশিট দেয়। আদালতে এ ঘটনায় ১৮ জন সাক্ষী দেন।

বিচারে আদালত কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় অপর পাঁচজনকে বেকসুর খালাস দেন।

সরকারপক্ষে এ মামলা পরিচালনা করেন বিশেষ পিপি জহুরুল হায়দর বাবু। অপরদিকে আসামিপক্ষে ছিলেন এসএম হায়দর।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »