মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক / ২৯৭ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৯:১৮ অপরাহ্ন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্ত্রী তালাক দেওয়ায় কামাল শেখ (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বিরামপুর উপজেলার ভগবতীপুর গ্রামের আব্দুল গফুরের বাড়ির পাশের বরই গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভগবতীপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে ২ সন্তানের জননী ফরিদা আকতারের সঙ্গে ৩-৪ বছর আগে রাজশাহীর বাগমারা উপজেলার মাঝগ্রামের মোজা মণ্ডল শেখের ছেলে কামাল শেখের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর কামাল স্ত্রীর বাড়িতে ঘরজামাই থাকতেন। কয়েক দিন আগে কামাল তার নিজের বাড়ি বেড়াতে যান।

ফিরে এসে শোনেন স্ত্রী ফরিদা তাকে তালাক দিয়েছেন। এ ঘটনা শুনে শুক্রবার রাতের কোনো এক সময় কামাল শেখ স্ত্রীর বাড়ির পাশে বরই গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানায় তার পরিবার।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »