বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কুৃষ্টিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লাল সবুজের পতাকা নিয়ে সাইক্লিং শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক / ৩৭৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৮:১৫ অপরাহ্ন

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চগড়ে থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যর সাইক্লিং শোভাযাত্রা শুরু হয়েছে বুধবার ১ ডিসেম্বর। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ শোভাযাত্রার উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় পতাকাবাহী সাইক্লিং দলের বর্ণাঢ্য শোভাযাত্রাটি শনিবার ৪ ডিসেম্বর সকালে পাবনা থেকে কুষ্টিয়াতে এসে পৌছাই। এসময় সাইক্লিং শোভাযাত্রাটি কুষ্টিয়া শহরের এন এস রোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে যাত্রাবিরতি নেন সাইক্লিং দলের সদস্যরা। এসময় সাইক্লিং দলের সদস্যদের সংবর্ধনা জানান জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট সোহেলুর রহমান। যাত্রাবিরতী শেষে উক্ত শোভাযাত্রা সাইক্লিং দলটি দুপুরে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৬ সদস্য সাইক্লিং শোভাযাত্রায় অংশ নিয়েছেন। উল্লেখ্য গত ১ ডিসেম্বর লাল সবুজের পতাকা নিয়ে সাইক্লিং দলের বর্ণাঢ্য শোভাযাত্রাটি পঞ্চগড় জেলা থেকে শুরু হয়ে দেশের ১৮টি জেলা অতিক্রম করে ১ হাজার ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামী ১২ ডিসেম্বর কক্সবাজার গিয়ে শেষ হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »