বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক / ২৮৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৪ অপরাহ্ন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে ৪৬ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর বোর্ডিং করা হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্লাইটটি ছেড়ে যায়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবার আরটি-পিসিআর পরীক্ষাগারের মাধ্যমে এই যাত্রীদের করোনা পরীক্ষা করবে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে ৪৬ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »