মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

হত্যার হুমকি দিয়ে চাঁদা আদায়, অবশেষে র‍্যাবের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক / ৩১৫ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৮:৩৭ অপরাহ্ন

নোয়াখালীতে হত্যার হুমকি দিয়ে চাঁদা আদায়ের অপরাধে আবদুল্লাহ আল মামুন আলিফ (২৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে আলিফকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আবদুল্লাহ আল মামুন আলিফ নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জয়কৃষ্ণপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে নোয়াখালী পৌর এলাকার বাসিন্দা আ.ন.ম মিজানুর রহমানকে (৪৪) মোবাইলে কাদির হানিফ ইউনিয়নের মিজান মুহুরির বাড়ির পশ্চিম পাশে আসতে বলে। বিকেল ৩টার দিকে মিজানুর রহমান ওই স্থানে গেলে আলিফসহ আরও ৩-৪ জন তাকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে তাকে মেরে ফেলা এবং তার পরিবারকে নাজেহাল করার হুমকিও দেয়।

ভয়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার ১৫০ টাকা পাঠিয়ে দেন মিজানুর। পরবর্তীতে আলিফ বাকি ৪০ হাজার টাকা ক্যাশ নিয়ে যেখানে দেখা হয়েছে সেই স্থানে যেতে চাপ প্রয়োগ করে মিজানুরকে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার রাতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ অভিযানকারী দল তথ্য প্রযুক্তির সহায়তায় মাইজদী মেইন রোডের অনন্তপুর রাস্তার মাথায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল মামুন আলিফকে একটি মোবাইলসহ আটক করা হয়।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভুক্তভোগী মিজানুর রহমান আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। থানা থেকে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আসামি গ্রেফতার দেখিয়ে বিচারক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সূত্রঃ ঢাকাপোস্ট


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »