শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

হরিণাকুন্ডুতে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩৪৪ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৭:৩৩ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই এর জন্য হরিনাকুন্ডু উপজেলার ০৮ নং চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৩টায় উপজেলার চাঁদপুর হাই স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান মালিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম,জেলা যুবলীগের নেতা কামাল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃনমুল জনতার একাংশ।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম।বর্ধিত সভায় তৃনমূলের নেতারা বলেন আমরা আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন কোন নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না।আমরা গতবারের মত ভুল করতে চাই না আমরা একজন যুবক ও তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসার প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে পেতে চাই।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »