বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

হাসপাতালে আধুনিক এম্বুলেন্স ও সিসি ক্যামেরা উদ্বোধন করলেন এমপি বাদশাহ্

নিজস্ব প্রতিবেদক / ৩৫৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে রোববার সকালে উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধনসহ অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্।

এসময়, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, আওয়ামী লীগ নেতা ছাদিকুজ্জামান খান সুমন, টিপু নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সরদার আতিক এবং সরদার তৌহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সরওয়ার জাহান বাদশাহ্ এমপি এম্বুলেন্স সার্ভিস ও সিসি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন করেন। এসময়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিন ও হাসপাতালের অন্যান্য চিকিৎসক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমপি বাদশাহ্ বলেন, দৌলতপুরের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। নতুন অত্যাধুনিক এম্বুলেন্সটির মাধ্যমে ভোগান্তি লাঘব হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »