মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

হেরোইন-ইয়াবাসহ ৫৫ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩২২ বার পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন

বিপুল ইয়াবা বড়ি, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার ভোর ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয় সেগুলো হচ্ছে- ১৭০৬ পিস ইয়াবা বড়ি, ১৫২.৫ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৫ বোতল দেশি মদ ও ৫৩ বোতল ফেনসিডিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা করা হয়েছে।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »