শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

১১ ঘণ্টা পর সচল হলো থ্রিজি ও ফোরজি ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক / ৪৭০ বার পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ৬:১৫ অপরাহ্ন

প্রায় ১১ ঘণ্টা পর ফের সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। শুক্রবার বিকাল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার অনেক ব্যবহারকারী তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা জানিয়েছেন।

শুক্রবার ভোর থেকে সারা দেশে মুঠোফোনে থ্রি–জি ও ফোর–জি ইন্টারনেট সেবা বন্ধ ছিল।

এরআগে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দুদিন আগে কুমিল্লাসহ কয়েকটি জেলায় পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনায় বুধবার থেকেই ছয় জেলায় মোবাইল ফোনে উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।

শুক্রবার বিজয়া দশমীর দিন সকাল থেকে সারা দেশেই একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোবাইল ফোন অপারেটদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তারা বলছেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা পেয়েই শুক্রবার ভোর ৫টা থেকে তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রেখেছেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ রাখতে বলেছে বিটিআরসি।

তবে বিটিআরসির কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »