বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

৫ দিন ধরে নিখোঁজ সিলেটের ট্রাভেল ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক / ২৮৩ বার পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১১:৩৯ অপরাহ্ন

সিলেটের ট্রাভেল ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁন রাজু (৩১) গত পাঁচদিন ধরে নিখোঁজ। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে পরিবার।

গত ৮ মার্চ সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রাজু। ৯ মার্চ পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

ব্যবসায়ী রাজু ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউপির ব্রাহ্মণশাসন (বারিগাঁও) গ্রামের মৃত আব্দুল গফুর খানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সিলেট নগরীরর বন্দরবাজারে রংমহল টাওয়ারে শাহপরান ট্রাভেলস ও ওসমানীনগরের দয়ামীরবাজারের ডিএম টাওয়ারে শাহ জালাল ট্রাভেলস নামে দুটি ট্রাভেলস রয়েছে রাজুর। ১৫ বছর ধরে তিনি এ ব্যবসার সঙ্গে জড়িত।

প্রায় আট মাস আগে রাজু সিলেট নগরীর বন্দরবাজারের সুরমা টাওয়ারের মুন্নি ট্রাভেলসের মালিক কুমিল্লা লাকসামের বাসিন্দা মো. ইসমাইলের ছেলে মিজানুর রহমানের সঙ্গে সৌদি আরবে কয়েকজন লোক পাঠানোর বিষয়ে যোগাযোগ করেন।

এ ট্রাভেলসের মালিক মিজানকে সাতজন ব্যক্তির সাতটি পাসপোর্ট এবং সাড়ে সাত লাখ টাকা সৌদি আরব ভিসা প্রসেসিংয়ের জন্য দেন।

কিছুদিন পর রাজুসহ আরও অনেকের টাকা নিয়ে আত্মগোপনে চলে যান মিজান। নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও পাওনা টাকা উদ্ধার করতে পারেননি রাজু।

রোববার দুপুরে নিখোঁজ রাজুর বাড়িতে যান এ প্রতিবেদক। এ সময় তার ছোট ভাই মো. খালেদ খান বলেন, ৮ মার্চ মিজানুর রহমান বিভিন্ন নম্বর থেকে আমার ভাইকে মোবাইলে কল করে জানান ঢাকায় গেলে পাসপোর্ট ও কিছু টাকা ফেরত দেবে। মিজানের মুন্নি ট্রাভেলস নামে ঢাকায় আরেকটি ট্রাভেলস রয়েছে। মিজানের কথা মতো ৮ মার্চ রাত ১১টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন আমার ভাই। ৯ মার্চ সন্ধ্যার পর আমার ভাবির সঙ্গে শেষ কথা হয়। তিনি ঢাকা পৌঁছেছেন বলে জানান। এরপর থেকে ভাইয়ের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। পাঁচদিনেও আমার ভাইয়ের কোনো সন্ধান পাচ্ছি না।

এ ঘটনায় মিজানুর রহমানকে আসামি করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি বলে জানান তিনি।

ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, ঘটনাটি সিলেট ও ঢাকার। নিখোঁজ ব্যক্তির বাড়ি আমার থানা এলাকায় হওয়ায় মানবিক দিক বিবেচনায় অভিযোগটি গ্রহণ করেছি। নিখোঁজের ভাইকে সিলেট থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

সূত্রঃ যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »