শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা আগামী নির্বাচন নিয়ে দ্বিধায় প্রায় অর্ধেক ভোটার

৭৫ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক / ৩২৯ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:২৭ পূর্বাহ্ন

সিলেটের ওসমানীনগরে (৭৫) বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে সেবুল মিয়া (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সেবুল মিয়া ওই গ্রামের মৃত মকলিছ মিয়ার পুত্র। এর আগে বুধবার বিকাল ৪টার দিকে ওই বৃদ্ধা বাদী হয়ে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধার কোনো ছেলে সন্তান না থাকায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। নিজ বাড়িতে তিনি একাই থাকেন। মঙ্গলবার ভোরে সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ডুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মহিলা স্থানীদের বিষয়টি অবগত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ধর্ষণের অভিযোগে বৃদ্ধা মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

খবর: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »