মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উপাচার্য নিয়োগে কালক্ষেপণ প্রতিবাদে ইবিতে মহাসড়ক অবরোধ হাদির মরদেহ দেশে, আজ জানাজা শেষে দাফন : রাষ্ট্রীয় শোক আজ। রেলস্টেশনে কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়ায় বিএনপির অভিযোগ বক্সে বিএনপি নেতা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকের নামে অভিযোগ তরুণকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল সারজিস আলমের বিরুদ্ধে মামলা করলেন,বিএনপি নেতা। জয় বাংলা স্লোগানে শিবচরে বিএনপির ওপর হামলা, আহত ২০ মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি শেখ হাসিনার আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান হত্যার আগে আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

৭ বসতঘরে আগুন, পুড়ে ছাই হলো টাকার বান্ডিল

নিজস্ব প্রতিবেদক / ৩৩৮ বার পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৯:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাত বসতঘর ও দুটি ধানের গোলাঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ সময় নগদ টাকার বান্ডিলও পুড়ে যায়।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নতুনহাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুনহাটি গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন সাতটি ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ দ্রুত আগুন নেভাতে এগিয়ে এলেও কিছুক্ষণের মধ্যেই ছয় ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় দুটি ঘরে রাখা ৫০০ মন ধানের গোলা পুড়ে যায়; ছাই হয় টাকার বান্ডিলও।

আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূত্র: যুগান্তর


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর
Translate »
Translate »